ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত হোন।
যুবদলের সভাপতি বায়জিদ হোসেন পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আহম্মেদ ও সদস্য মামুনুর রহমান রিপন।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে যুবদল কর্মীরা ছোট ছোট মিছিল সহকারে শহীদ মিনারের সামনে জড়ো হয়। তারা খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিচ্ছেন। সকাল ১১টা নাগাদ সহস্রাধিক নেতাকর্মী মুক্তির মোড় সামনের সড়ক দখলে নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র সহসভাপতি দেওয়ান ফারুক, সহ সভাপতি সরদার সাইফুল ইমলাম সাজু, ইমতিয়াজ রাব্বি রাজা, কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, দপ্তর সম্পাদক ময়নুল হক লিটন, যুগ্ম সম্পাদক রওশন, কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দাস, ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন মুক্তারসহ যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাবার দাবী জানান। নইলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।


