IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নন্দীগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুই সহদর

নন্দীগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুই সহদর

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩নং ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন আপন দুই ভাই। বড় ভাই মোরশেদুল বারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান। ছোট ভাই মজনুর রহমান মজনু ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তাদের বাবা মরহুম জালাল উদ্দিন ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

দলীয় সূত্র জানা গেছে, মোরশেদুল বারী ও মজনুর রহমান মজনু চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ভোট করার জন্য দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজনুর রহমান মজনু।

একই ইউনিয়নে একই পদে একই পরিবারের দুই ভাই চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, তারা দুজনেই মরহুম জালাল উদ্দিন চেয়ারম্যানের ছেলে। এজন্য তারা দুজনেই বাবার সেই পদে পেতে চায়। এছাড়া দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কোন্দল রয়েছে। ফলে কেউই কাউকে ছাড় দিতে নারাজ।

এ ব্যাপারে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী বলেন, আমি গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছি। এবারও শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমার বিশ্বাস এ নির্বাচনেও আমি জয়লাভ করব।

ছোট ভাই মজনুর রহমান মজনু বলেন, আমার বাবা মরহুম জালাল উদ্দিন ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে বড় ভাই চেয়ারম্যান পদে রয়েছেন। এসময় তিনি বিভিন্ন দুর্নীতি-অনিয়মে জড়িয়ে পড়েছেন। এতে করে বাবার ঐতিহ্য নষ্ট করে ফেলেছে। এ কারণে আমি চেয়ারম্যান পদে ভোট করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31