ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : ৪র্থ ধাপে ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মহাদেবপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার নৌকা প্রতীকের মনোনিত ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মহাদেবপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সদর ইউনিয়নে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক ও ইউনিয়ন যুবলীগের সদস্য সাঈদ হাসান তরফদার শাকিল, হাতুড় ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, খাজুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, চাঁন্দাশ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম নুরুজ্জামান মিলন, রাইগাঁ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান সরদার।
এনায়েতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঞা, সফাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য ময়নুল ইসলাম, উত্তরগ্রাম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য বজলুর রশিদ, চেরাগপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিবনাথ মিশ্র শিবু, ভীমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান আলী মন্ডল।


