IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন : জাহাঙ্গীর কবির নানক

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন : জাহাঙ্গীর কবির নানক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নিজ এলাকার অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়ন করতে চাইলে নৌকায় ভোট দিন। কারণ নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নৌকার ছায়াতলে এসে দেশের উন্নয়নের অংশীদার হন। গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রতি আস্থা রাখুন।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমানের সমর্থনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

নৌকা প্রতীকের বিদ্রোহীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা সভানেত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন, অসম্মান করেছেন, আওয়ামী লীগে তাদের দরকার নাই। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারেনি, তাহলে আগামীতে দলও তাদের প্রতি আস্থা রাখবে না। ভবিষ্যতে দলে তাদের কোন জায়গা হবে না। নৌকা প্রতীকের বিরোধিতা করার চরম মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, সারাদেশে যেখানে নৌকার জয়জয়কার, সেখানে চাঁপাইনবাবগঞ্জে নৌকার ভরাডুবি। সংসদীয় আসনে, উপজেলা, পৌরসভা সবকিছুতেই নৌকার বাইরের লোকজন বিজয়ী হয়েছে। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার জয়রথ শুরু করুন। নৌকা বিজয়ী হলে জেলা শহরে পাল্টে যাবে উন্নয়নের চিত্র। প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেয়ার জন্য নিরলসভাবে কাজ করতে উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের সময়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, সদর উপজেলার দিয়াড় অঞ্চলের ৭টি ইউনিয়নের সাথে জেলা শহরের সংযোগ করতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হয়ে ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করেছেন। এমনকি সেতুটি জনগণের কথা ভেবে টোলমুক্ত করা হয়েছে। জেলার মানুষের চিকিৎসার কথা ভেবে প্রধানমন্ত্রী ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উপহার দিয়েছেন। যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০০ কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার ছাড়া কেউ কোন উন্নয়নকাজ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে পথসভার প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31