IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Home >> রাজনীতি >> শেষ মুহুর্তের প্রচারণা ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

শেষ মুহুর্তের প্রচারণা ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন। শেষ মুহুর্তে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকেই প্রার্থীরা তাদের দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আর ভোটাররা বলছেন, যারা উন্নয়ন করবে তাদেরকেই ভোট দিবেন। জানা যায়, পৌরসভা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আগামী ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে মোখলেসুর রহমান, স্বতন্ত্র নারিকেল প্রতীকের বিএনপি নেতা নজরুল ইসলাম, স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী মোবাইল প্রতীকের সামিউল হক লিটন ও স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহামন মুকল। এছাড়া ১৫টি ওয়ার্ডে ২১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৮৮ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার ১ লক্ষ ৪৫ হাজার ৪৯৭ জন। এদের মধ্যে ৭৪ হাজার ৬৫ জন নারী ও পুরুষ ভোটার রয়েছে ৭১ হাজার ৪’শ ৩২ জন।

সরেজমিন ঘুরে দেখা যায়, শেষ মুহুর্তে জমে উঠেছে পৌরসভা নির্বাচনী প্রচার প্রচারনা।

সকাল থেকেই প্রার্থীরা তাদের দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, যিনি যোগ্য ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন করবেন তাকেই ভোট দিবেন।

আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মোখলেসুর রহমান বলেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছেন।

সবার দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি। সেই সাথে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে শতভাগ আশাবাদী। নারিকেল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম তিনিও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি ভোটারদের কাছে ভোট চাইছেন এবং পৌরবাসীর মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অপরদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন প্রতিটি এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এছাড়া, জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান মুকুলের প্রচারণা না থাকলেও তার কর্মীবাহিনী গোপনে তাদের সমমনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031