IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> মান্দার ১৪ ইউনিয়নে ৮৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

মান্দার ১৪ ইউনিয়নে ৮৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ভোট নির্বাচন ব্যালট

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে আজ রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।

কেন্দ্রগুলোতে ব্যালোট পেপার পাঠানো হবে আজ ভোরে। এবারের ভোটে ১৪০ কেন্দ্রের মধ্যে ৮৩ টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজরদারী রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৩০৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৫৮৩ জন।

ভোটদান নির্বিগ্ন করতে পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মোবাইলটিম নিয়োজিত থাকবে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ৪ প্লাটুন বিজিবি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, শনিবার সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। রোববার ভোরে সকল কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। তিনি আরও বলেন, ভোটদান কার্যক্রম নির্বিগ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার ঘটনায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক রয়েছে এলাকার পরিস্থিতি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ভোটের মাঠে ১২ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। প্রতি ৩ ইউনিয়নে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের তিন টহল টিম কাজ করবে। পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কাজ করবে ৪ প্লাটুন বিজিবি।

ইউএনও আরও বলেন, প্রতিটি কেন্দ্রে ২২ জন পুলিশসহ আনসার-ভিডিপি সদস্যদের নিয়োজিত করা হয়েছে। ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটানো কিংবা কারচুপির কোন সুযোগ নেই।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৩ ও সাধারণ সদস্য পদে ৫৪৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31