ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলার ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ নভেম্বর রোববার। মোট ৫৮ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ১ নং ধূরইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে দেলোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।
২ নং ঘাসগ্রিাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে আজাহারুল ইসলাম বাবলু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।
৩নং রায়ঘাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে বাবলু হোসনে নৌকা প্রতীকে নিয়ে নির্বাচিত হন।
৪ নং মৌগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে আল-আমিন বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।
৫ নং বাকশিমইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে অধ্যাপক আব্দুল মান্নান নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।
৬ নং জাহানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে হযরত আলী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।


