IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> শিবগঞ্জে ১৩ ইউপিতে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ

শিবগঞ্জে ১৩ ইউপিতে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১২টিতে ব্যালেট পেপার ও ১টিতে ইভিএম এ ভোট নেয়া হচ্ছে।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

১৩টি ইউনিয়নে ৩ লক্ষ ৪০ হাজার ৬’শ ৬০ জন ভোটার ১৪৫ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫১১ জন।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৭৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করে জানান, শিবগঞ্জ উপজেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু করতে ৩ টি ইউনিয়ন কে অধিক গুরুত্বপূর্ণ এবং ১০টি কে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে চিহ্নিত করে ১০ জন ম্যাজিষ্ট্রেট, ৫ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি, পুলিশ ও ৬ টি র‌্যাবের টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন।

উল্লেখ্য, মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় কানসাট ছাড়া ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে ভোটার সংক্রান্ত আইনি জটিলতার কারণে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল করা হয়।

অপর দিকে নয়ালাভাঙ্গা ও মনকষা ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছেন মোস্তাকুল ইসলাম পিন্টু ও মনাকষায় মির্জা শাহাদাৎ হোসেন খুররম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31