IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে ৪৭ বছর পর আ.লীগের জয়

চাঁপাইনবাবগঞ্জে ৪৭ বছর পর আ.লীগের জয়

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সর্বশেষ ১৯৭৪ সালে আওয়ামী লীগের প্রয়াত সিরাজুল ইসলাম সনি মিয়া তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর বিগত ৪৭ বছরেও এই পৌরসভায় দলীয়ভাবে আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান অথবা মেয়র প্রার্থী জয়ী হয়নি। প্রায় ৪ যুগ পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান জয় পেয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সীমানা জটিলতায় স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান বেসরকারিভাবে মেয়র হিসেবে জয়লাভ করেছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৮৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জন করা আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন মোবাইলফোন প্রতীকে পেয়েছেন ২১৬১৪ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, অপর দুই মেয়র প্রার্থীর মধ্যে নারিকেল গাছ প্রতীকে স্থানীয় বিএনপি সমর্থিত নজরুল ইসলাম পেয়েছেন ১২৪৫৫ ভোট। জগ প্রতীকে ২১৮০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন সাবেক শিবির নেতা ও স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান। মোট বৈধ ভোটের সংখ্যা ৮৪৮৬২ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৪২।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। এদের মধ্যে বিকেল ৩টায় বিভিন্ন অনিয়ম-কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন। এছাড়াও ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এবার ভোটার রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭৪ হাজার ৬৫ জন।

সীমানা জটিলতায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ হয় মঙ্গলবার (৩০ নভেম্বর)। সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ১৫টি ওয়ার্ডের ৭২টি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

গত ০২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২৬ অক্টোবর সীমানা জটিলতায় হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হয় ১৮ অক্টোবর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31