IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> শ্রীপুরে মনোনয়ন পেয়েই প্রতিপক্ষের বাড়িতে আগুন, অফিস দখল

শ্রীপুরে মনোনয়ন পেয়েই প্রতিপক্ষের বাড়িতে আগুন, অফিস দখল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : তখন বিকেল ৪ টা। হঠাৎ করেই বাড়ির মধ্যে বিকট শব্দে পড়লো পটকা। পর পর তিনটি পটকা ফুটে বাড়ির মধ্যে। পটকার শব্দে ঘর থেকে বাহিরে বের হয় বাড়ির মালিক জিল্লুর রহমান এবং তার স্ত্রী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা বেগম। ঘর থেকে বের হতেই দেখতে পান কয়েক জন ব্যক্তি বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে লোকজন ডাকতে বাড়ির বাহির বের হওয়ার চেষ্টা করেন জিল্লুর রহমান।

এসময় চেয়ারম্যান মকবুল মৃধার বাহিনী তাদের মেইন দরজার তালা দেয়ার চেষ্টা করে। পরে জোর পূর্বক বাড়ির বাহির হন তিনি। লোকজন আগুন নেভাতে আসলে তারা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলা শ্রীপুর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে। চেয়ারম্যান মকবুল মৃধা শ্রীপুরে নৌকার মনোনয়ন পাওয়ার পরই প্রতিপক্ষের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার নৌকার প্রার্থী চেয়ারম্যান মকবুল মৃধার লোকজন জোর পূর্বক বাড়িতে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেয়ার সাথে সাথে আগুনের লেলিহান শিখা চালের উপর দিয়ে উঠতে থাকে। পরে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বাগমারা ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তাঁরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কয়েক জনের নাম উল্লেখ করে সন্ধ্যায় বাগমারা থানায় তাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জিল্লুর রহমান। অপরদিকে বিকেলে প্রতিপক্ষের দলীয় অফিস দখল করে নিয়েছেন তারা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, বাড়িতে আগুন দেয়ার কথা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31