IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নরদাশ ইউপিতে নৌকার প্রার্থীর চেয়ারম্যান পদে ফরম উত্তোলন

নরদাশ ইউপিতে নৌকার প্রার্থীর চেয়ারম্যান পদে ফরম উত্তোলন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করেছেন।

রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে তিনি এই ফরম উত্তোলন করেন। অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল উপজেলার নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তিনি এরই মধ্যে নৌকার প্রাথী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে চলেছেন।

দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করেন। নরদাশ ইউনিয়নে তিনি প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তিনি ওই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আরকেএম মোসলেম উদ্দীনের ছেলে। পিতার আদর্শ নিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন।

ফরম উত্তোলন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান, জাফর আলী, রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল, আইন বিষয়ক সম্পাদক কুবাদ রানা, কৃষি বিষয়ক সম্পাদক নাজিবুর রহমান, ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন তন্ময়, রাসেল রানা, রাশিদুল ইসলাম সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31