IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> আত্রাইয়ে নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আত্রাইয়ে নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারে নেমেছেন প্রার্থীরা। ভোর থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। যেকোনো উপায়ে ভোটারদের ভোট নিজেদের বাক্সে আনার জন্য। চতুর্থ ধাপের নির্বাচনে তফসিল ঘোষণা হলেও এইচএসসি পরিক্ষার মধ্য দিয়ে নির্বাচনী সময়সূচির পরিবর্তন হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই উপজেলার ৮টি ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান পার্থীরা মাঠে নেমে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। এখন উপজেলা জুড়ে বইছে ভোটের হাওয়া। চলছে নানা হিসাব-নিকাশ। উপজেলার ৮টি ইউনিয়নে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র পার্থীরাও।

নওগাঁর আত্রাই উপজেলা মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত। কৃষি নির্ভর এ অঞ্চলে গুরুত্ব বাড়িয়েছে নবনির্মিত আত্রাই সেতু। ২৮৪.১৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এ উপজেলা ৮টি ইউনিয়ন গঠিত। উপজেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার প্রায় ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭শত ২০ জন পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৭৯ হাজার ৪ শত ১ জন।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের মনোনয়ন দাখিলকৃত চেয়ারম্যান প্রার্থীগন হলেন, ১নং শাহাগোলা ইউনিয়নে শামসুন নাহার (নৌকা), এসএম মামুনুর রশিদ (স্বতন্ত্র), সাজেদুর রহমান (স্বতন্ত্র), এসএম মোয়াজ্জেম (স্বতন্ত্র), আব্দুল মান্নান (স্বতন্ত্র), আলা উদ্দিন (স্বতন্ত্র), আহমাদুল্লাহ (হাতপাখা), জয়নুল হক (স্বতন্ত্র), মোছা: রহিমা (স্বতন্ত্র)।

২নং ভোঁপাড়া ইউনিয়নে নাজিম উদ্দিন মন্ডল (নৌকা), জান বকস সরদার (স্বতন্ত্র), মঞ্জুরুল আলম মোল্লা (স্বতন্ত্র), বাবলু আকন্দ (স্বতন্ত্র)।

৩ নং আহসানগঞ্জ ইউনিয়নে আক্কাছ আলী প্রামানিক (নৌকা), সহিদুল ইসলাম (স্বতন্ত্র), শেখ মঞ্জুরুল আলম (স্বতন্ত্র), সোহরাব মোল্লা (হাতপাখা)।

৪ নং পাঁচুপুর ইউনিয়নে, আফছার প্রামানিক (নৌকা), খবিরুল ইসলাম (স্বতন্ত্র), নিয়ামত আলী বাবু (স্বতন্ত্র), আল মুক্তার (স্বতন্ত্র), আব্দুল মুমিন (স্বতন্ত্র), সখিমুদ্দিন প্রামানিক (স্বতন্ত্র), ময়েন উদ্দিন আহমদ (স্বতন্ত্র)।

৫ নং বিশা ইউনিয়নে, মান্নান মোল্লা (নৌকা), তোফাজ্জল হোসেন খান (স্বতন্ত্র), আসাদুজ্জামান আসাদ (স্বতন্ত্র), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), ইসমাইল হোসেন (স্বতন্ত্র), আব্দুল জব্বার (স্বতন্ত্র)।

৬নং মনিয়ারি ইউনিয়নে খায়রুল ইসলাম (নৌকা), সম্রাট হোসেন (স্বতন্ত্র), আল্লামা শের-ই বিপ্লব (স্বতন্ত্র), মাসুম রানা (স্বতন্ত্র), হাসান সারোয়ার প্রামানিক (হাতপাখা), আব্দুর রাজ্জাক মন্ডল (স্বতন্ত্র)।

৭নং কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক প্রামানিক (নৌকা), আলা উদ্দিন মন্ডল (স্বতন্ত্র), আলম সরদার (স্বতন্ত্র), আব্দুল হাকিম সরদার (স্বতন্ত্র), সানোয়ার হোসেন (স্বতন্ত্র)।

৮নং হাটকালুপাড়া ইউনিয়নে জহুরুল ইসলাম (স্বতন্ত্র), এলতাছ উদ্দিন সরকার (স্বতন্ত্র), সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), আকরাম হোসেন সরদার (স্বতন্ত্র), আফজাল হোসেন (স্বতন্ত্র), আব্দুস শুকুর সরদার (স্বতন্ত্র) হিসাবে মনোনয়ন দাখিল করেছেন।

চেয়ারম্যান ও মেম্বার পার্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন। দিন-রাত ছুটে চলেছেন নিজ নিজ ইউনিয়নের গ্রামে গ্রামে। ভোটারদের খোঁজ খবর নেওয়াসহ করছেন নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়। সেই সাথে নিজেদের প্রার্থীতার কথা জানান দিয়ে দিচ্ছেন এলাকার মানুষের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি।

উপজেলার সচেতন মহল মনেকরছেন, প্রতীক দেখে নয় এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিবেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31