ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বাংলাদেশ আওয়ামী লীগের ১নং সাপাহার সদর ইউনিয়ন শাখার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাদেকুল ইসলামকে বিজয়ীকরণের লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মিলন সুপার মার্কেটে অবস্থিত কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগ ১নং সাপাহার সদর ইউনিয়ন শাখার আয়োজনে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাদেকুল ইসলামকে বিজয়ী করণের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের সাথে উপজেলা শাখার নেতৃবৃন্দদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাংগঠনিক সম্পাদক গোপাল মন্ডল, সিনিয়র সদস্য আব্দুল হামিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


