ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে নওগাঁর সাপাহার উপজেলার ৫ নং পাতাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম মাস্টার স্থানীয় রিটার্নিং অফিসারের নিকট তার মনোনয়ন পত্র জমা দেন ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার রেজা, সহ সভাপতি ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম মাস্টার, নেফাউর রহমান মাস্টার, ইসমাইল হোসেন মেম্বার, ইউনিয়ন লীগ নেতা জিয়াউর রহমান, ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ।
জাহাঙ্গীর আলম মাস্টার ৫নং পাতাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, আর্শীবাদ ও সমর্থন কামনা করেছেন।


