ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা এলএলবি ভোটারদের উদ্দেশে বলেছেন, উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রতীক নৌকা। আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও এই প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা উন্নয়ন বুঝে নিন।
বুধবার রাতে নন্দীগ্রামে মির্জাপুর বার্মন গ্রামে ভাটরা ইউনিয়ন পরিষদের নির্বাচনী পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্রের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোরশেদুল বারী, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের যুগ্ম আহŸায়ক সানোয়ার হোসেন মিলন, যুবলীগ নেতা ইঞ্জি: মোফাজ্জল বারী, সুজন প্রামানিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ ও পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ।


