IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ধামইরহাটে ইউপি নির্বাচনে ১১ চেয়ারম্যান প্রার্থীকে আ.লীগ থেকে অব্যাহতি

ধামইরহাটে ইউপি নির্বাচনে ১১ চেয়ারম্যান প্রার্থীকে আ.লীগ থেকে অব্যাহতি

আওয়ামী লীগের দলীয় পতাকা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরোধীতা ও নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ১১ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিরোধীতাকরে প্রার্থী হওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ধামইরহাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রাথমিক সদস্য এটিএম বদিউল আলম, ২ নম্বর আগ্রাদ্বিগুন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফ মীর, ৩নম্বর আলমপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত ইউনিয়ন যুবলীগ সম্পাদক আবু মুছা, আওয়ামী লীগ সদস্য বেলাল হোসেন, ৪নং উমার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার, যুবলীগের ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম, ৫ নম্বর আড়ানগর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সম্পাদক মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রকেট, ৬ নং জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ওসমান আলী, ৭ নম্বর ইসবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল, ৮নম্বর খেলনা ইউনিয়নে পুনরায় নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন জানান, ‘অব্যাহতি প্রদানকারীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে মেনে চলতে হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31