IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বাগমারায় নৌকার বিদ্রোহী হওয়ায় ১২ প্রার্থী বহিস্কার

বাগমারায় নৌকার বিদ্রোহী হওয়ায় ১২ প্রার্থী বহিস্কার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয়ের বিকল্প নেই। প্রয়োজনে বাড়ি বাড়ি যেতে হবে। নৌকা নিয়ে বসে থাকার সুযোগ নেই। ভোটারদের মাঝে প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরতে হবে। আওয়ামী লীগের ইতিহাস প্রচার করতে হবে। কেউ বিদ্রোহীর হয়ে কাজ করলে তাকেও পদ থেকে অব্যাহতি দেয়া হবে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করায় বিভিন্ন ইউনিয়নে ১২ বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

সোমবার বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির জরুরী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় বিদ্রোহীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বহিস্কার হওয়া নেতাদের পদে আসতে আওয়ামী লীগে এখন যোগ্য নেতার অভাব নেই। যাদেরকে বহিস্কার করা হলো অচিরেই ওইসব পদে যোগ্য নেতাদের নাম অন্তভুক্ত করা হবে।

এদিকে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী বাগমারায় ইউনিয়ন পরিষদ। নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করায় ১২ বিদ্রোহী প্রার্থীকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারও করেছেন। যারা মনোনয়নপত্র প্রত্যাহার না করে দলীয় সিদ্ধান্তে বাইরে ভোটে অংশ গ্রহণ করছেন শুধু তাদেরকেই বহিস্কার করা হয়েছে। দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে বাসুপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল জব্বার মÐল, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুর রশিদ, কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নে মোজাম্মেল হক, তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা কমিটির সদস্য শাফিনুর নাহার, যোগিপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, উপজেলা কমিটির সদস্য এম.এফ মাজেদুল ইসলাম সোহাগ, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, দ্বীপপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, গনিপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ এবং মাড়িয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ইউনিয়ন আওয়ামী লীগে সহ-সভাপতি রেজাউল হককে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ।

সভায় উপজেলা আওয়ামী লীগ, অংগ সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31