IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> দুর্গাপুরে নৌকার বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় কৃষকলীগ নেতা

দুর্গাপুরে নৌকার বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় কৃষকলীগ নেতা

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং পানানগর ইউনিয়নে কিছু অর্থের বিনিময় নৌকার বিদ্রোহী প্রার্থীর সাথে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা করছেন পানানগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

৩ নং পানানগর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আদম আলীকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তাকে বহিষ্কার করেছেন। কোন এক অজানা কারণে উপজেলা কৃষকলীগ ব্যবস্থা নিচ্ছে না নৌকার বিদ্রোহী প্রার্থীর সাথে প্রচার-প্রচারণা চালানো ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সেই রাজু আহমেদের বিরুদ্ধে।

এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, ইতিমধ্যেই আদম আলীকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আমি শুনেছি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রাজু তার সাথে সক্রিয়ভাবে নৌকার বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। বিষয়টি আমি কৃষকলীগের নেতা কর্মীদের অবগত করেছি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন জানান, ৩ নং পানানগর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ নৌকার বিদ্রোহী প্রার্থীর প্রচার-প্রচারনা এবং ভোট করছে এ বিষয়ে আমার জানা নাই। তবে এ বিষয়ে নিয়ে স্থানীয় পর্যায়ে থেকে আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে ৩নং পানানগর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী আদমের সাথে আছি এবং শেষপর্যন্ত থাকবো এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই ঘোড়া প্রতীকের প্রার্থী আদমের বিজয় হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31