IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> আদমদীঘি সদর ইউপিতে বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার

আদমদীঘি সদর ইউপিতে বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত বগুড়ার আদমদীঘি সদর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম খাঁন লিখন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় একটি অফিসে এ সংবাদ সম্মেলন করেন। উপজেলা নিবার্চন কর্মকর্তা আব্দুর রশিদ স্বতন্ত্র এই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা ও স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রাথী শফিকুল ইসলাম খাঁন লিখন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আদমদীঘি সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন পত্র দাখিল করেছিলাম। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীতিগতভাবে বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশ গ্রহণ করবে না, এমন সীদ্ধান্ত মেনে নিতে এবং দলের প্রতি অনুগত থাকতে সবশেষে প্রার্থিতা প্রত্যাহার করি। বিএনপি দলীয় ভাবে নির্বাচনে এলে আমি অবশ্যই প্রার্থী হতাম। আমার সমর্থক, সাধারন ভোটাররা ও দলীয় নেতাকর্মীরা আমাকে সমর্থন করে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এসব কর্মী, সমর্থক ও সকল নেতাকর্মীদের নিয়ে আগামী দিনে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুল হক রুমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমীন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, ডি এম ডালিম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31