IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ‘চরতারাপুর ইউপি নির্বাচনে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে’

‘চরতারাপুর ইউপি নির্বাচনে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে’

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন বলেছেন, চরতারাপুরে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ২৬ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ভোটারের বিপুল ভোটে চরতারাপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রবিউল হক টুটুলকে নৌকার মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবে। বিগত ২০১৮ সালে বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ ভোট দিয়ে নৌকার বিজয় উপহার দিয়েছিল। ঠিক তেমনিভাবে আবারো আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে রবিউল হক টুটুলের বিজয় সুনিশ্চিত করবে চরতারাপুর ইউনিয়নবাসী ইনশআল্লাহ।

শুক্রবার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা ছাড়া দেশের দৃশ্যমান উন্নয়ন কেউ করেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়েছেন। আর এই উন্নয়নের বিনিময়ে নৌকা মার্কায় একটি করে ভোট দিন।

স্থানীয় তারাবাড়ীয়া মাদরাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিউল আযম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস।

চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন, চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রবিউল হক টুটুল, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক টিপু, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল,সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বকুল খান, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওহাব, আওয়ামী লীগ নেতা মকছেদ আলী।

এসময় উপস্থিত ছিলেন, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পাবনা জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, পাবনা পৌর শাখার সাধারণ সম্পাদক শিউলী আক্তার শাম্মী, পৌর সভাপতি আদিয়া ফেরদৌস কথা, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, সন্তেশ প্রাং, নতুন বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, আওয়ামী স্বেচ্ছোসেবকলীগ চরতারাপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক শাহজাহান আলী তুফাই, বাংলাদেশ ছাত্রলীগ চরতারাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নিরব প্রাং সহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31