IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> হামিরকুৎসা ইউপিতে জমে উঠেছে প্রচারণা, ব্যস্ত প্রার্থীরা

হামিরকুৎসা ইউপিতে জমে উঠেছে প্রচারণা, ব্যস্ত প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : চারিদিকে কেবল প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। হামিরকুৎসা ইউনিয়নে নৌকার প্রার্থী পাশাপাশি নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথীরাও। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের জনপ্রিয়তার কথা তুলে ধরছেন প্রার্থীগণ। বিভিন্ন উন্নয়নের কথা বলে স্থানীয় ভোটারদের কাছে আশা জোগাচ্ছেন তারা। যাদের হাত দিয়ে বাস্তবায়ন হয় পাড়ায় পাড়ায় উন্নয়ন। সহজেই যেহেতু লোকজন চেয়ারম্যানদের কাছে যেতে পারেন সে জন্য সৎ, যোগ্য, নির্ভিক আর জনকল্যাণে কাজ করে এমন প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করেন ভোটাররা বলে জানাগেছে।

ভোটারদের সেই চাওয়াকে বাস্তবায়ন করতে হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন পাঁচজন প্রার্থী। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সানোয়ারা খাতুন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাফিনুর নাহার, রাশেদুল হক ফিরোজ এবং বেলাল উদ্দীন শাহ।

তবে সানোয়ারা খাতুন প্রথম বারের মতো আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে দ্বিতীয় বারের মতো আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন। সেই সাথে দ্বিতীয় বারের মতো ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করছেন শাফিনুর নাহার। তিনি এর আগে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলেও বিজয়ী হতে পারেননি। পাশাপাশি চশমা প্রতিক নিয়ে রাশেদুল হক ফিরোজ এবং মটরসাইকেল প্রতিক নিয়ে বেলাল উদ্দীন শাহ প্রথম বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

সকল প্রার্থী লোকজনের পাশে থেকে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে পাঁচ প্রার্থীর ব্যস্ততা ততোই বাড়ছে। তরুণ প্রজন্মের মাঝে নিজেকে সেভাবে এখনো কেউ ঠাঁই করে নিতে পারেননি। সুষ্ঠু নির্বাচন হলে সকল প্রার্থীই নিজেকে বিজয়ের আশাবাদী বলছেন। প্রতিদিনই হামিরকুৎসা ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রতিকে ভোট প্রার্থনার পাশাপাশি সকলের দোয়া কামনা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31