IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিম
Home >> রাজনীতি >> নওগাঁর ২৬ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

নওগাঁর ২৬ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রোববার নওগাঁ জেলার ৩উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চলছে ভোট গ্রহণ।

জেলার ধামইরহাট উপজেলার ৮টি ও আত্রাই উপজেলার ৮টি, মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের ২৪২টি ভোট কেন্দ্রের ১৫৪০টি কক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এর মধ্যে আত্রাই উপজেলার পাঁচুপুর, ধামইরহাট উপজেলার ধামইরহাট ও উমার এবং মহাদেবপুর উপজেলার মহাদেবপুর সদর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বাঁকী ২২টি ইউনিয়নে যথারীতি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভোটাররা প্রচন্ড শীতকে উপেক্ষা করে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১২৫জন, সংরক্ষিত মেম্বার পদে ৩০৬জন ও সাধারণ মেম্বার পদে ৯৭৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে ৪স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টিম এবং প্রতি ৩টি ইউনিয়নের জন্য একটি করে ষ্ট্রাইকিং ফোর্স টহলরত রয়েছে।

নির্বাচনী এলাকায় ম্যাজিষ্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সাদা পোষাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলরত রয়েছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31