IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বাঘার তিন ইউনিয়নের ৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

বাঘার তিন ইউনিয়নের ৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলায় চতুর্থ ধাপে আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শীত উপক্ষা করে তিনটি ইউনিয়নে ৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার বাউসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। ভোট গ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে সদস্য প্রার্থী আখের উদ্দিন (মোরগ) ও সোহেল রানার (ফুটবল) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

এই সংঘর্ঘে উভয় পক্ষের আহতরা হলেন, মেম্বার প্রার্থী আখের উদ্দিন, তার সমর্থক জুয়েল আলী, আলম আলী, সাব্বির হোসেন, তারিক হোসেন, শাহরিয়ার, সাগর হোসেন, লিখন হোসেন, দেলোয়ার ও প্রিন্স সহ ১০ জন। আহতদের মধ্যে সাগর, লিখন, জয়েল ও আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকৎিসা দেওয়া হয়েছে। কেন্দ্রের বাইরে দুপক্ষে আধাঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া চলে। দুপক্ষই লাঠিসোটা নিয়ে পরস্পরকে আক্রমণ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাঘা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিনটি ইউনিয়নে ৩১টি ভোট কেন্দ্র ও ১৪৫টি বুথের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি পিজ্রাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেটে, র‌্যাব ও বিজিবির ষ্টাইকিং ফোর্সের মোবাইল টিম কাজ করছেন। একটি ছাড়া বেলা দেড়টা পর্যন্ত আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনটি ইউনিয়নে মোট ৩৯ পদে ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৯ জন। সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ২৯ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৮৭ জন। ৩১টি ভোট কেন্দ্র ও ১৪৫টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

৯ জন চেয়ারম্যান পদের মধ্যে আড়ানী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা করছেন রফিকুল ইসলাম (নৌকা), নাসির উদ্দিন (আনারস), এনামুল হক (হাতুড়ি), মাহাতাব আলী (মোটরসাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ১৩০ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৫৫১ ও নারী চার হাজার ৫৭৯ জন।

বাউসা ইউনিয়নে শফিকুর রহমান শফিক (নৌকা), নুর মোহাম্মদ তুফান (মোটরসাইকেল), আনোয়ার হোসেন পলাশ (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৩৪৪ ও নারী ১২ হাজার ২২১ জন।

চকরাজাপুর ইউনিয়নে ডিএম বাবুল মনোয়ার দেওয়ান (নৌকা), আজিজুল আযম (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ৫৩৩ জন। এরমধ্যে পুরুষ চার হাজার ৮৮৮ ও নারী চার হাজার ৬৪৫ জন।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, এ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে চলছে। শন্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইন শৃংখলাবাহিনি মাঠে কঠোরভাবে কাজ করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31