IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> চারঘাটে ভোট গণনা নিয়ে প্রার্থীর প্রশ্ন

চারঘাটে ভোট গণনা নিয়ে প্রার্থীর প্রশ্ন

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : নিজের পছন্দের মেম্বার প্রার্থী আবু তালেবকে মোরগ মার্কা প্রতীকে গোপন কক্ষে ভোট দিয়ে মোবাইল ফোনে ছবি তুলে প্রমান রেখেছিলেন জনৈক একজন ভোটার। পরে সন্ধ্যার দিকে ভোট গণনা শেষে নিজের পছন্দের প্রার্থীর ভোট সংখ্যা শুণ্য হলে প্রশ্ন জাগে ভোট গননা নিয়ে। প্রার্থীসহ তার সমর্থকরা এতে ক্ষুব্ধ হয়ে পড়েন। নিজের ভোটসহ পরিবার ও কর্মী সমর্থকদের ভোট গেলো কোথায়। এমন প্রশ্ন রেখে ভোট কেন্দ্রে বাইরে শুরু হয় বিক্ষোভ। বিভিন্ন শ্লোগানে মুখোড়িত হয়ে উঠে ভোট কেন্দ্রের আশে পাশ। এমনই ঘটনা ঘটেছে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

এছাড়াও সন্ধ্যার ভোট গণনায় একজনকে বিজয়ী ঘোষনা করা হলেও গভীর রাতের ২য় বারের ভোট গননায় অন্যজনকে বিজয়ী করার ঘোষণায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তার দাবি ভুলক্রমে একটি বান্ডিল গননা করা হয়নি। এতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ভোট গণনা শেষে মোরগ প্রতীকের ইউপি মেম্বার প্রার্থী আবু তালেবের ভোট শূণ্য বলে ঘোষণা করা হয়। তিনি এই ওয়ার্ডের সাবেক মেম্বার। এ ঘটনায় ফুঁসে ওঠেন তার কর্মী-সমর্থকরা। তারা ওই কেন্দ্র ঘেরাও করে আবারও ভোট গণনার দাবিতে শুরু করেন বিক্ষোভ। পরে পুলিশ কয়েক দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর আবু তালেবের ভোট আবারও গণনা শুরু করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার। এবার দ্বিতীয় দফায় গণনা শেষে তিনি ৮২ ভোট পেয়েছেন বলে জানানো হয়। যদিও আবু তালেব ও তার কর্মী-সমর্থকরা এই ফলাফল মেনে নেননি। তারা ভোট কারচুপির অভিযোগ করেন এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

ভোটের ফলাফল ঘোষণার পর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু তালেবের দাবি, সব ভোটের সঙ্গে নিজের ভোটটিও চুরি হয়ে গেছে! এজন্য তিনি প্রতিপক্ষ ও স্থানীয় প্রশাসনকে দায়ী করেন। এদিকে সন্ধ্যায় ভোট গণনায় শাহজাদা নামের একজনকে বিজয়ী ঘোষণা করা হলেও দ্বিতীয় দফায় ভোট গননায় রিংকু আহম্মেদ নামের ব্যাক্তিকে বিজয়ী ঘোষণা করা হয়।

ঘটনার পর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, গণনার সময় ভোটের কিছু ব্যালট পেপার টেবিলের নিচে পড়েছিল। যে কারণে ভোট গণনার সময় এই ভুল হয়েছিল। পরে টেবিলের নিচে সেগুলো পাওয়ার পর পুনরায় গণনা করে তাৎক্ষণিকভাবে ফল ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31