IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> শুভডাঙ্গা ইউপির ৯ নং ওয়ার্ডে এগিয়ে মেম্বার প্রার্থী রশিদ

শুভডাঙ্গা ইউপির ৯ নং ওয়ার্ডে এগিয়ে মেম্বার প্রার্থী রশিদ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : চারিদিকে কেবল প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। চেয়ারম্যান থেকে সাধারণ সদস্য কেউ বসে নেই নির্বাচনের প্রচারণা থেকে। নির্বাচনী অফিস কিংবা পাড়া মহল্লার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের জনপ্রিয়তা আর নিজের বিভিন্ন উন্নয়ন তথ্য উপস্থাপন করে চলেছেন প্রার্থীরা। চেয়ারম্যান যেই হোক স্থানীয় লোকজনের কাছে আশা জোগায় মেম্বার প্রার্থীরা। মেম্বারের হাত দিয়ে বাস্তবায়ন হয় পাড়ায় পাড়ায় উন্নয়ন।

সহজেই যেহেতু লোকজন মেম্বারের কাছে যেতে পারেন সে ক্ষেত্রে সৎ, যোগ্য, নির্ভিক আর জনকল্যাণে কাজ করে এমন প্রার্থীকেই ভোট দেন লোকজন। লোকজনের সেই চাওয়াকে বাস্তবায়ন করতে কাজ করে চলেছেন শুভডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুটবল মার্কা প্রতিকের প্রার্থী আব্দুর রশিদ মন্ডল। দীর্ঘ দিন থেকে আব্দুর রশিদ মন্ডল ওয়ার্ডবাসীর পাশে থেকে কাজ করে চলেছেন। লোকজনের পাশে থাকায় জনপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছেন তিনি। দিন যতোই ঘনিয়ে আসছে তার জনপ্রিয়তা ততোই বাড়ছে। তরুণ প্রজন্মের মাঝে নিজেকে এরই মধ্যে ঠাঁই করে নিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের আশাবাদী তিনি।

এদিকে ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ফুটবল মার্কা প্রতিকে ভোট প্রার্থনার পাশাপাশি সকলের দোয়া কামনা করছেন। ওই ওয়ার্ডে তার প্রতিদ্ব›দ্বী আরো দুইজন থাকলেও সবাইকে পিছনে ফেলেছেন তিনি। আব্দুর রশিদ মন্ডলের সাথে নারী সমর্থকরাও বাড়ি বাড়ি যাচ্ছেন ফুটবল মার্কার ভোট চাইছেন।

আব্দুর রশিদ মন্ডল বলেন, আমি জনসমর্থন নিয়ে নির্বাচনে এসেছি। জনগণ চাইলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো। আমি দীর্ঘদিন থেকে ওয়ার্ডবাসীর পাশে আছি আগামীতেও থাকবো। জনসেবার মাঝে আমি বেঁচে থাকতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31