IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> খেলনা ইউনিয়নের ভোট পুনর্গণনা ও ফলাফল প্রত্যাখান করে সংবাদ সম্মেলন

খেলনা ইউনিয়নের ভোট পুনর্গণনা ও ফলাফল প্রত্যাখান করে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনের ১দিন পর খেলনা ইউনিয়নে নির্বাচনে কারচুপি ও ফলাফল ঘোষণায় কৌশল অবলম্বন করে ঘোষিত ফলাফল প্রত্যাখান ও ভোট পুনর্গণনার দাবীতে সংবাদ সম্মেলন করেছে নৌকা প্রতীকের প্রার্থী।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়নের বাসী আয়োজনে খেলনা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হোসেন সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তব্যে প্রার্থী নাজমুল হোসেন বলেন, ‘গত ২৬ ডিসেম্বরে ইউপি নির্বাচনে খেলনা ভোট কেন্দ্রের স্থায়ী বাসিন্দা বিএনপি-জামায়াতের ক্যাডার সেকেন্দার আলী মাস্টারকে ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে, রসপুর কেন্দ্রের প্রিজাইটিং অফিসারকে অন্য ইউনিয়নে ভোটের আগেরদিন বদলি করা হয়েছে, দেবীপুর ও খেলনা ভোট কেন্দ্রে ঘোড়া মার্কার প্রতিপক্ষরা হামলা চালিয়ে, অস্ত্রমহড়া দিয়ে ভোট কেন্দ্রে আতংক সৃষ্টি করে প্রায় ৫ ঘন্টা ভোটার শূণ্য করে রাখে দুটি কেন্দ্র, এছাড়া নৌকার প্রার্থী নাজমুল হোসেনকে ধাওয়া ও তার বাবা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেনকেও ঘর থেকে বের হতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন প্রার্থী নাজমুল হোসেন। এ সময় সংশ্লিষ্ঠ রিটার্ণিং কর্মকর্তার কাছে ভোটের ফলাফল প্রত্যাক্ষান ও ভোট পুনর্গণনার দাবী জানিয়ে লিখিত আবেদন করে প্রার্থী।

খেলনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান জানান, ভোট বা ফলাফল নিয়ে অভিযোগের বিষয়ে আমার কিছু করনীয় নেই, এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ও নির্বাচন কমিশন কেবলমাত্র অভিযোগটি খতিয়ে দেখার এখতিয়ার রাখেন, এবং ভোট সুষ্ঠুই হয়েছে বলে আমি দাবী করছি।

সম্মেলনে প্রার্থীর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সম্পাদক মিঠুন কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন, সম্পাদক আহসান হাবীব পান্নুসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা-উপজেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31