IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> চারঘাটে পুনরায় ভোট গণনার দাবি ওয়ার্কার্স পার্টির প্রার্থীর

চারঘাটে পুনরায় ভোট গণনার দাবি ওয়ার্কার্স পার্টির প্রার্থীর

ধূমকেতু প্রতিবেদক : নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত এবং পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী।

মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর ওয়ার্কার্স পার্টি জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী মতিউর রহমান তিনি। তিনি নির্বাচনে হাতুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন।

তিনি বলেন, নির্বাচনে প্রতীক নির্ধারনের পর থেকে নৌকা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান মধুর কর্মিরা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিলো। মধুর ভাই লিটন কর্মিদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। পাটিয়াকান্দি, ধর্মহাটায় এলাকায় আমাদের কর্মিদের লাঞ্ছিত পোস্টার-ব্যানার ছেঁড়াসহ নির্বাচনী অফিসও ভাঙচুড় করে। নির্বাচনী প্রচারে বাধা দেয়। এসব বিষয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে নিজের পছন্দ মতো প্রিজাইডিং অফিসার, পুলিশকে দায়িত্ব দেয়া হয়। যাদের দায়িত্ব দেয়া তারা সবাই হাসানুজ্জামান মধুর ঘনিষ্ট।

তিনি বলেন, এসব কর্মকর্তাদের দায়িত্বে রেখে সরদহ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের কেন্দ্রে প্রকাশ্যে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে মধুর কর্মিরা প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারে। জাল ভোট দিয়ে গিয়ে চারজনকে ধরলেও পুলিশ তাদের ছেড়ে দেয়। পরে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। নির্বাচন শেষ হওয়ার আগে আমার এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয় প্রিজাইডিং অফিসাররা। কিছু কিছু কেন্দ্রে দেখানো হয় শতভাগ ভোট।

তিনি আরও বলেন, ৭,৮,৯ নম্বর ওর্য়াড কেন্দ্রগুলোর ফলাফল আটকে রাখা হয়। যেখানে সর্বচ্চো ২৮ শত ভোট পেয়েছিলাম আমি। কিন্তু প্রিজাইডিং অফিসার ক্ষমতাবলে আমার ফলাফল পরিবর্তন করে ফেলে।

তিনি বলেন, সরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারের যোগসাজশে কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে নৌকা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান মধুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত এবং পুনরায় ভোট গণনার দাবি জানান ওয়ার্কার্স পার্টি মনোনিত হাতুড়ি প্রতীকের প্রার্থী মতিউর রহমান তপন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31