IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান’

‘জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান’

ধূমকেতু নিউজ ডেস্ক : নিজ উদ্যোগে জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রম।

তিনি বলেন, সকল সমস্যার সমাধান এখন ‘জাতীয় সরকার গঠন’। সৎ, সুশিক্ষিত, অভিজ্ঞ, কঠোর পরিশ্রমী এবং বিতর্কের ঊর্ধ্বে- রাজনীতিবিদদের সমন্বয়ে জাতীয় এই সরকার গঠন করতে হবে। অন্যথায় জাতি আরও গভীর সংকটে নিপতিত হবে।

দেশবাসীর প্রতি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ড. অলি আহমদ বলেন, বিভিন্ন দিক বিবেচনা করে আপাত: দৃষ্টিতে মনে হচ্ছে- ২০২২ সালটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে- আমেরিকার নিষেধাজ্ঞা, অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজবের (করোনা, ওমিক্রন) ফলে জনগণ রীতিমত দিশেহারা। ডলারের মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। দিন দিন বেকার সমস্যা বেড়েই যাচ্ছে। দুর্নীতিবাজ লোকেরা বিদেশে টাকা পাচার করছে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে জনগণের উপর সরকারী দলের অত্যাচার নির্যাতন বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশন গত তিন বছর ধরে প্রহসনের নির্বাচন চালিয়ে গণতন্ত্রকে কবর দিয়েছে। আইনের শাসন ও সুশাসন থেকে জনগণ বঞ্চিত। সব দিক বিবেচনায়- দেশে অরাজকতা বিরাজ করছে। মানুষের মনুষ্যত্ব লোপ পেয়েছে। বাড়ছে অবক্ষয়। এ অবস্থা থেকে আশু উত্তরণ প্রয়োজন। নিশিরাতের সরকারের উচিত হবে- জনগণকে হানাহানি থেকে রক্ষা করা। প্রতিশোধের রাজনীতি থেকে দূরে রাখা।

সাবেক এই মন্ত্রী বলেন, বিগত দুই বছর যাবত আমি বার বার বলেছি- সরকারকে নিজ উদ্যোগে সৎ, সুশিক্ষিত ও দক্ষ রাজনীতিবিদদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। অন্যথায় অন্ধকারে নিমজ্জিত হবে সমগ্র দেশ ও জাতি। আরও গভীর সংকটে পড়ে যাবো আমরা। তবে অত্যন্ত আনন্দের বিষয় হলো- আমাদের এই ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাবকে সমর্থন জানিয়ে ইতোমধ্যেই অনেক রাজনৈতিক দল বক্তব্য রাখতে শুরু করেছে।

সবশেষে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন এই বীর মুক্তিযোদ্ধা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31