IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> পোরশায় আ.লীগ-বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের লড়াইয়ের সম্ভাবনা

পোরশায় আ.লীগ-বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের লড়াইয়ের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। আওয়ামী লীগ-বিএনপি (স্বতন্ত্র) ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ৫ম দফা ঘোষিত তফশিল মোতাবেক উপজেলার ছয় ইউনিয়নে ৫৮টি ভোট কেন্দ্রে ৫ জানুয়ারী সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

চেয়ারম্যান পদে ২৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৩ ও সাধারণ সদস্য পদে ২১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান, সদস্য প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা ভোটারদের মন জয় করার চেষ্টায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত দারে দারে ছুটে ভোটারদের মন জয় করার চেষ্ঠা করেছেন বিগত কয়েকদিন। প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে ব্যাপক প্রচরনা চালিয়েছেন। নানা ধরনের উন্নয়নের জন্য ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়েছেন। চেয়ারম্যান পদে একাধীক বিদ্রোহী প্রার্থী থাকায় প্রচারনার মধ্যেও ছিল টানটান উত্তেজনা। শেষ মূহূর্তে বিভিন্ন স্থানে আলাপ আলোচনায় চলছে ভোটের হিসাব-নিকাশ।

নির্বাচনে সবকটি ইউনিয়নে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী থাকলেও তিন ইউনিয়নে আওয়ামী লীগের একক ও তিন ইউনিয়নে দল বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী এবং পাঁচ ইউনিয়নে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী রয়েছে। তবে আওয়ামী লীগ প্রার্থীদেও সাথে আওয়ামী লীগ বহিস্কৃত বিদ্রোহী ও বিএনপি (সতন্ত্র) প্রার্থীদের মধ্যে দ্বি-মুখী হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও কোন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের সাথে বিদ্রোহী প্রার্থীদের, আবার কোন ইউনিয়নে বিএনপি (সতন্ত্র) ও হাতপাখার প্রার্থীদের মধ্যে লড়াই হবে বলে অনেকে ধারণা করছেন।

এবারে উপজেলার ছয় ইউনিয়নের ৫৮টি কেন্দ্রের ৩১০টি কক্ষে ভোটার সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৪৩৫ জনের মধ্যে নিতপুরে- ২৪ হাজার ৮৬৯, তেঁতুলিয়ায়-১৬ হাজার ৮১৩, ছাওড়ে-১৪ হাজার ৫৭৭, গাঙ্গুরিয়ায়- ১৩ হাজার ৪৭, ঘাটনগরে-১৬ হাজার ৮৮৭ ও মশিদপুরে-১৬ হাজার ২৪২ জন।

এই ভোটারদের সমর্থন পেয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে যাদের মধ্যে লড়াই হওয়ার সম্ভবানা রয়েছে তারা হলেন নিতপুর ইউনিয়নে এনামুল হক (নৌকা) ও সাদেকুল ইসলাম (মোটরসাইকেল), তেঁতুলিয়ায় ফজলুল হক শাহ্ চৌধুরী (নৌকা) ও বিদ্রোহী প্রার্থী মাহবুবুর রহমান শাহ্ চৌধুরী (মোটরসাইকেল), ছাওড়ে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান ও বিএনপি(স্বতন্ত্র) বুলবুল আলম (মোটরসাইকেল) এবং বিদ্রোহী প্রার্র্থী শফিকুল ইসলাম (আনারস) এর মধ্যে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, গাঙ্গুরিয়ায় আনিছুর রহমান (নৌকা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোজাম্মেল হক মাস্টার (হাতপাখা), ঘাটনগরে বজলুর রহমান(নৌকা) ও বিদ্রোহী প্রার্থী জালাল উদ্দিন সরকার (আনারস) এবং মশিদপুরে হারুন অর রশিদ (নৌকা) ও বিদ্রোহী শাহাজাহান আলী (চশমা)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31