IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ছাত্রলীগের কাছে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে যা বললেন নুর

ছাত্রলীগের কাছে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে যা বললেন নুর

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৪ জানুয়ারি। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠিত হয়।

ছাত্রলীগের জন্মদিনে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে মঙ্গলবার দুপুরে মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্রনেতা নুরুল হক নুর।

তিনি বলেন, ‌‘বাংলাদেশ ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের অনেক অবদান রয়েছে। বিশেষ করে আমরা যদি ষাটের দশক, সত্তরের দশকের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষের পক্ষে বিভিন্ন কর্মসূচি দেখি, সেটা ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলন; এসব আন্দোলনে ছাত্রলীগ নেতাকর্মীদের ত্যাগ আছে, অবদান আছে। কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগ আসলে সেই অবস্থান থেকে অনেক দূরে সরে এসেছে। বিশেষ করে বর্তমান ছাত্রলীগের নাম আসলেই নাম আসে ‘টেন্ডারবাজি’, ‘চাঁদাবাজি’, ‘মাদকবাণিজ্য’, ‘বিশ্ববিদ্যালয়গুলিতে দখলদারি’, ‘হল দখল’, ‘শিক্ষার্থীদের ওপর নির্যাতন’, ‘নিপীড়ন’; ছাত্রলীগের নামের সাথে এ বিষয়গুলো চলে আসে।’

নুর আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ, বা তিনি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছিলেন… যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা, মানুষের পাশে থাকা… বঙ্গবন্ধুর যে চরিত্র ছিল; সবসময় শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করা। কিন্তু ১৯৭৫ সালের পর, বঙ্গবন্ধুর মূল দল আওয়ামী লীগ যেমন সে অবস্থান থেকে অনেক দূর সরে গেছে, ছাত্রলীগ একেবারেইও তার মূল আদর্শের আশে পাশেও নেই। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার প্রত্যাশা থাকবে, ছাত্রলীগ তার অতীতের গৌরবোজ্জ্বল ধারায় ফিরে আসুক। বর্তমান ছাত্রলীগের সাথে যে ‌‘দুর্বৃত্ত’ শব্দটি জুড়ে গেছে, এটা তাদের কাজকর্মের মাধ্যমে ঘুছে যাক।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31