IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> কুষ্টিয়ার ১১ ইউপিতে স্বতন্ত্র ১০, নৌকা ১

কুষ্টিয়ার ১১ ইউপিতে স্বতন্ত্র ১০, নৌকা ১

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : দেশের পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলায় নৌকার ভরাডুবি হয়েছে।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ১০টিতে এবং আওয়ামীলীগ একটিতে জয়ী হয়েছে।

জয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আটজন আওয়ামী লীগ মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

বুধবার (৫ জানুয়ারী ) উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনি কর্মকর্তারা এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী লাল্টু রহমান, উজানগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন মোল্লা, মনোহরদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর জহুরুল ইসলাম জহুর, হরিণারায়ণপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান সম্রাট, আইলচারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান, হাটশ হরিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম মোস্তাক হোসেন মাসুদ, ঝাউদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান, আলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস, বটতৈল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিন্টু ফকির, আব্দালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার স্বপন ও পাটিকাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রোকনুজ্জামান কানু।

সকাল ৮টায় কঠোর নিরাপত্তায় কুষ্টিয়া সদর উপজেলার এই ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে মোট ১১৬ কেন্দ্রে এই ভোট গ্রহণ হয়েছে। নানা শংকা থাকলেও সকাল থেকে তীব্র শীত, কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রে ভোটাররা উপস্থিত হয়।

নৌকার প্রার্থীদের পরাজয়ের বিষয়টি বিপর্যয় হিসেবে দেখছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। তিনি বলেন, সঠিক সমন্বয় করে কাজ করলে এমন বিপর্যয় হতো না। আওয়ামী লীগ নেতাদের যার যে দায়িত্ব তা ঠিকমতো পালন করেনি।

কুষ্টিয়ার ৬টি উপজেলার ৬০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২২ জন, স্বতন্ত্র ৩৭, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) একটিতে এবং বিএনপি সমর্থিত দুটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, কুষ্টিয়া জেলার সদর উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন- ২০২১ এর আইনশৃংখলা পরিস্থিতি তদারকি করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দিনভর পুলিশ সুপার, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31