ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : ৩১ জানুয়ারী ২০২২ সোমবার দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাবতলী উপজেলা ২নং সোনারায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৭ই জানুয়ারী রাতে জামিরবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান আলতাফ আলী নৌকা নির্বাচনী মতবিনিময় সভা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান আলতাফ বলেন, অবহেলিত সোনারায় ইউনিয়ন কে উন্নয়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়ন শতভাগ ব্যস্তবায়ন হবে। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিহ্মার মান উন্নয়ন, তরুণ যুব সমাজকে মাদক মুক্ত করতে মাঠ মুখি করা। সমাজে পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় ও অবহেলিত নারী শিশুদের কর্মের মাধ্যমে সামাজিক উন্নয়ন ঘটনো। আমার মূল লহ্ম।
বক্তব্য রাখেন, বুড়িতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিহ্মক মোহাম্মদ আলী, সমাজ সেবক শাহিনুর রহমান শাহিন,শ্রী কাজল রায়, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ্রী গোপাল চন্দ্র রায়, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মহসিন আলী, শফিকুল ইসলাম, রাজা মিয়া, ডাবলু মিয়া, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তরি সহ নেতৃবৃন্দ।


