IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> মহাদেবপুরে ভোট গণনা ছাড়াই ফলাফল ঘোষণার অভিযোগ

মহাদেবপুরে ভোট গণনা ছাড়াই ফলাফল ঘোষণার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ভোটকেন্দ্রে ভোট গণনা না করেই মনগড়া ফলাফল ঘোষণার অভিযোগ করা হয়েছে। উপজেলার হাতুড় ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদপ্রার্থী ফিরোজা বেগম অভিযোগ করেন যে, মালাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও মালাহার নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ভোট গণনা না করেই বস্তায় ভরে উপজেলা সদরে নিয়ে যান। পরে গভীর রাতে মনগড়া ফলাফল ঘোষণা করা হয়। প্রার্থী ও এজেন্টরা এর প্রতিবাদ জানালে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

ফিরোজা বেগম জানান, গত ২৬ ডিসেম্বর এখানে ভোটগ্রহণ করা হয়। পরদিনই তিনি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু তারা এ ব্যাপারে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেননি। ঘোষিত ফলাফলে আঙ্গুর আক্তারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রাপ্ত ভোট গণনা করা হলে ফিরোজা বেগমই বিজয়ী হবেন বলে দাবি করেন। একই অভিযোগে গত ৩০ ডিসেম্বর বিকেলে ওই ভোটকেন্দ্রের সামনে জিওলি মালাহার ফুটবল মাঠে অসংখ্য নারী-পুরুষ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে মেম্বারপ্রার্থী গিয়াস উদ্দীন, সংরক্ষিত মহিলা আসনের মেম্বারপ্রার্থী বালিমা আক্তার ও ফিরোজা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

জানতে চাইলে ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার টুটুল জানান, ফলাফল ঘোষণার সময় ওই কেন্দ্রে গন্ডগোলের খবর পেয়ে তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সেখানে যান। এজেন্টদের দাবির প্রেক্ষিতে ওই কেন্দ্রে চেয়ারম্যানের ভোট পূণরায় গণনা করা হয়। কিন্তু মেম্বার প্রার্থীদের ভোট সেখানে কেন গণনা করা হয়নি তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি।

উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিধি অনুযায়ী একমাত্র নির্বাচনী ট্রাইব্যুনাল ভোট পূনর্গণনা করতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31