IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> জেলা বিএনপির সমাবেশ উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

জেলা বিএনপির সমাবেশ উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

ধূমকেতু প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১২ জানুয়ারী (বুধবার) রাজশাহী জেলা বিএনপির আয়োজনে শিবপুর স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পর্যায়ের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এই সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিভিন্ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১টার দিকে নগরীর ভদ্রা আবাসিক এলাকায় অনুষ্ঠিত সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এসময় উপস্থিত ছিলেন, রাজাপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, শাহ্ মখ্দুম থানা বিএনপির সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজির উজির, ৬নং ওয়ার্ডি বিএনপির সভাপতি গোলাম নবী গোলাপ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান কচি, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম রেজা ও ৩৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর।

আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদল সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সিনিয়র সহ সভাপতি মাইনুল হক হারু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল ও মহানগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো।

এছাড়াও রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সিনিয়র সহ সভাপতি মুসলিমা বেগম বেলী, সহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেষে বেগম খালেদা জিয়ারসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য নেতাকর্মীর রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ মৃত সকল মুসলমানের আত্মার মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31