ধূমকেতু প্রতিবেদক : জাতীয়তবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ২৭ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর কমিটির পরিচিতি সভা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি’র দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক এ্যাডভোকেট রজব আলী।
প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা।
প্রধান বক্তা ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক আল-আমিন সরকার টিটু।
মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বীন তারেক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি।
এছাড়াও মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়কগণ ইফফাত আরা তানিয়া, এ্যাডভোকেট খুরশীদ আলম বাবু, এ্যাডভোকেট মোজাম্মেল হক, রাকিবুল ইসলাম তুহিন, তাছলিমা আক্তার মনি, রিয়াজ উদ্দিন, জাব্বির খান, রাকিবুল হাসান রাজিব, আব্দুল্লাহ রাজা ও আল আমিন মিলন, সদস্য সাইদুর রহমান ছেদু, মীর আব্দুল মোমিন, এ.বি.এম সাইদ পিন্টু, রেজাউল করিম, ইসমত আরা শিমু, সাঈদ হাসান সরকার, নূর মোহাম্মদ লাইজু, ইসতিয়াক আহমেদ বিটুল, নুরুল ইসলাম জনি, প্রজ্ঞা লাবনী, এনসার খান আব্দুর রাজ্জাক, আরিফ ও সোহেল রানা জীবনকে জাসাস এর আহ্বায়ক সবার সাথে পরিচয় করে দেন।


