ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আবারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে বাগমারার আপামর জনসাধারণের মাঝে উৎবেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির করোনা মুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করে চলেছেন সর্বস্তরের জনসাধারণ ।
সোমবার বেলা ১১ টায় বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এমপি এনামুল হকের করোনা মুক্তি করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর সহ-পরিচালক একেএম মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সদস্য আকবর আলী।
আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাগমারা শাখার সুপরভাইজার এরশাদুল ইসলাম, মাহাবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
এসময় উপজেলার ২০০ শতাধিক মসজিদের আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
সেই সাথে ইঞ্জিনিয়ার এনামুল হকের করোনা থেকে মুক্তি চেয়ে বাদ মাগরিব প্রতিটি মসজিদ, মাদ্রাসায় দোয়ার আয়োজ করা হয়েছে। এরআগে তিনি আরো দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।


