ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর বোয়ালিয়া মডেল থানার বিলসিমলা গ্রেটার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মালামালসহ নগদ টাকা, মোবাইল ফোন একটি চাকু উদ্ধার করা হয়।
গেপ্তারকৃত ব্যক্তি হলেন সেলিম মিঠু পবা থানার বাগধানী হাটপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে সেলিম মিঠু (৩০)।
পুলিশ জানায়, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার কুতবপুর গ্রামের শ্রী সুরেন কর্মকারের ছেলে শ্রী জয়ফল কর্মকার (২২) ও তার এক আত্মীয় রাজশাহী শহরে বেড়ানোর জন্য গত ১৭ জানুয়ারি রাজশাহীতে আসে। নগরীর বোয়ালিয়ার বিলসিমলা গ্রেটার রোড এলাকায় দুপুরে বেড়ানোর সময় মিঠু তাদের চাকুর ভয় দেখিয়ে চড় থাপ্পড়, কিল ঘুষি মেরে তাদের কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা জোরপূর্বক কেড়ে নেয়। পুলিশ ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার বিলসিমলা গ্রেটার রোড এলাকা হতে তাকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।


