IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বকেয়া বেতনের দাবিতে পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন

বকেয়া বেতনের দাবিতে পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন

ধুমকেতু প্রতিবেদক : বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার সকালে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শহীদ মিনার চত্বরে মানবন্ধন করেছেন শিক্ষকরা। গত ১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষকদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, সরকার দেশের কারিগরি শিক্ষার হার ২০২০ সালে ২০ শতাংশ, ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৪০ শতাংশ উন্নতি করার লক্ষমাত্রা নির্ধারণ করেছে। কারিগরি শিক্ষার স¤প্রসারণ ও মানোন্নয়ণের লক্ষ্যে ২০১২ ও ২০১৪ সালে শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় চাকুরীর সম্পূর্ন বিধিবিধান মেনে স্টেপ প্রকল্পরে মাধ্যমে ১০১৫ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৭৭৭ জন শিক্ষক বর্তমানে কর্মরত আছেন।

তারা আরও বলেন, প্রকল্প মেয়াদ শেষে শিক্ষকদের সরকারের থোক বরাদ্দ খাত হতে ২০১৯-২০২০ অর্থ বছরে বেতন ভাতাদির ব্যবস্থা করেছেন সরকার। এরপর ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ এর ডিসেম্বর মাস পর্যন্ত কোন প্রকার বেতন ভাতার ব্যবস্থা করা হয়নি। তাই এই ১৮ মাস ধরে শিক্ষকরা খুব কষ্টে দিন যাপন করছেন। অনতিবিলম্বে শিক্ষকদের বেতনভাতা পরিশোধ করতে সরকারের কাছে অনুরোধ জানান শিক্ষকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পলিটেকনিক ট্রির্চাস ফেডারেশনের সভাপতি আহমেদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন (বিপিটিএফ) মোহাম্মদ সালাউদ্দিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির (কারিগরি শাখা) সভাপতি সুমন হায়দার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31