IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মৃত্যু শূণ্য রামেকের করোনা ইউনিট

মৃত্যু শূণ্য রামেকের করোনা ইউনিট

ধূমকেতু প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগী মারা যায়নি। ফলে মৃত্যু শূণ্য ছিলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তবে এই এক দিনে ১জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৭ জন। এছাড়াও কিছুটা কমেছে শনাক্তের হার।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে করোনায় কোন রোগীর মৃত্যু হয়নি। এটি একটি ভাল খবর। পাশাপাশি সোমবারের চেয়ে একটু শনাক্তের হার কমেছে।

তিনি আরো জানান, ১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত সোমবার সকাল ৮ টা পর্যন্ত রোগী ভর্তি ছিলো ৩৩জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩০ জন। তারমধ্যে রাজশাহীর ১৮জন, চাঁপাইনবাবগঞ্জের ৬জন, নওগাঁর ৩ জন, নাটোরের ১জন, পাবনা ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়নি এমন রোগীর ভর্তি রয়েছে ৬ জন। এর আগে, গত সোমবার রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়। এতে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২১জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া সব করোনা রোগীই রাজশাহীর বাসিন্দা। এখন নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩০দশমিক ৭০ শতাংশে দাঁড়িয়েছে। যা সোমবার ছিল ৩৩ দশমিক ১৯ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31