IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> সম্প্রসারিত মেট্রোপলিটন এলাকাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

সম্প্রসারিত মেট্রোপলিটন এলাকাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাস্তা, ড্রেনসহ উন্নত অবকাঠামো ও নাগরিক সেবা, উন্নত শিক্ষা, স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ সেবা, পানি সরবরাহ সেবা, পরিষ্কার ও পরিচ্ছন্নতা সেবা সঠিকভাবে ও সঠিক সময়ে পাওয়া ও দ্বৈত্য শাসন ব্যবস্থা থেকে মুক্তির লক্ষ্যে সম্প্রসারিত মেট্রোপলিটন এলাকাকে রাজশাহী সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে উক্ত মানববন্ধনের আয়োজন করেন রাজশাহী সিটি কর্পোরেশন সংলগ্ন পৌরসভা ও ইউনিয়নসমূহের সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী মেট্রোপলিটন এলাকা সম্প্রসারণের মাধ্যমে ৪টি থানা থেকে ১২টি থানা করা হয়েছে, ফলে সম্প্রসারিত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির আমুল পরিবর্তন হয়েছে এবং আমরা এর সুফল পাচ্ছি। বিগত ১৯৯২ সালে ৪৮.৪০ বর্গকিলোমিটার মেট্রোপলিটন এলাকা নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে সম্প্রতি সম্প্রসারিত মেট্রোপলিটন এলাকার অধিবাসী হিসেবে উন্নত নাগরিক সেবা প্রাপ্তির স্বার্থে উল্লিখিত এলাকাকে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি, যা যুক্তিযুক্তও বটে। একদিকে উপজেলা প্রশাসন অন্যদিকে মেট্রোপলিটন এলাকা, এছাড়াও বিচারিক আদালত মেট্রো হওয়ায় বর্তমানে আমরা দ্বৈত শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছি, আমরা এই দ্বৈত্য শাসন থেকে মুক্তি চাই। পবা উপজেলার নওহাটা ও কাটাখালি পৌরসভা দুটি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা সংলগ্ন এবং এর মাঝে অন্য কোন ইউনিয়ন নেই।

নগরীর সন্নিকটে হওয়ায় এ এলাকায় অপরিকল্পিতভাবে নগরায়ন ও শিল্পায়ন হচ্ছে, ফলে এখানকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পরিবেশবান্ধব পরিকল্পিত নগরায়নের জন্য সম্প্রসারিত রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) এলাকাভুক্ত কাটাখালী থানার কাটাখালী পৌরসভা, শাহমখদুম, পবা ও এয়ারপোর্ট থানার নওহাটা পৌরসভা, রাজপাড়া থানার হরিপুর ইউনিয়ন, দামকুড়া থানার দামকুড়া ইউনিয়ন, বড়গাছি ইউনিয়ন, হড়গ্রাম ইউনিয়ন, পারিলা ইউনিয়ন, হরিয়ান ইউনিয়ন, বেলপুকুর থানার বেলপুকুর ইউনিয়নের ও পুঠিয়া থানার বানেশ^র ইউনিয়নের বিভিন্ন এলাকাকে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, আমরা জানতে পেরেছি রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক এলাকা সম্প্রসারণসহ উক্ত মহানগরীকে মেগাসিটিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানাই ও দ্রæত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেখানো উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের চেতনা ধারণ করি। আমরা স্বপ্ন দেখি রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়ে উন্নত সকল নাগরিক সেবা পাওয়ার।

উল্লেখ্য যে, নওহাটা ও কাটাখালী পৌরবসীগণ কিছু সেবার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের চেয়ে অধিক মূল্য পরিশোধ করেও মানসম্মত সেবা পাচ্ছে না, উদাহরণস্বরুপ বলা যেতে পারে নওহাটা ও কাটাখালী পৌরসভার ৩/৪ পাইপের পানির লাইনের মাসিক বিল ১৫০ টাকা পক্ষান্তরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় যার বিল প্রায় ৯০টাকা। বর্তমানে ইউনিয়ন ও পৌরসভা কর্তৃক প্রদত্ত প্রায় সকল সেবার চেয়ে সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সেবার মান অনেক ভাল বিধায় আমরা সম্প্রসারিত মেট্রোপলিটন এলাকার বাসিন্দারা উপরোল্লিখিত এলাকাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনের সভাপতিত্ব করেন, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারী ভুলু। বক্তব্য দেন, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শফিউল আলম রতন, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াসিন আলী, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন মাসুম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর ইসলাম বাদল, কাটাখালি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মোল্লা, নওহাটা পৌরসভার বাসিন্দা আমিনুল ইসলাম, হড়গ্রাম ইউপির বাসিন্দা ও জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন পিন্টু, ঘাতক দালাল নির্মুল কমিটি চন্দ্রিমা থানার আহŸায়ক হাফেজা খাতুন হ্যাপি, কাটাখালি পৌরসভার বাসিন্দা আবু সামা ও পারিলা ইউপির বাসিন্দা প্রভাষক মনিরুজ্জামান বাবু প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31