IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> কাশিয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাদক ব্যবসায়ী

কাশিয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাদক ব্যবসায়ী

ধূমকেতু প্রতিবেদক : চলতি মাসের ১৬ তারিখ রাজশাহী মহানগরীর অন্যান্য থানার ন্যায় কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে প্রদান করা হয়েছে। এই কমিটির সদস্য সচিব রজব আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে অভিযোগ উঠেছে।

অত্র থানার স্বেচ্ছাসেবকদল সহ অন্যান্য নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রজব আলী বিগত দিনে মাদক সহ কাশিয়াডাঙ্গা থানা পুলিশের নিকট আটক হন। তার প্রমানও রয়েছে।

এদিকে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু অভিযোগ করে বলেন অত্র থানা এলাকায় বহু পরিস্কার ইমেজের নেতা রয়েছেন। কিন্তু কেন্দ্রের নেতৃবৃন্দ তাদের মতামত না নিয়ে একজন মাদক ব্যবসায়ীকে অত্র থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব করেছেন। যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর মধ্যে দিয়ে ত্যাগি ও সক্রিয় নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি জানান। দলের স্বার্থে মাদক ব্যবসায়ীদের বাদ এই কমিটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার আহ্বান জানান তিনি।

অপরদিকে স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্চছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন বলেন, রজন আলী যে মাদক ব্যবসায়ী তিনি পূর্বে জানতেন না। তবে গত দুইদিন হলো তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। এ নিয়ে তিনি তদন্ত করছেন। তবে ইতোমধ্যে রজব আলী মাদক নিয়ে যে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের নিকট আটক হয়েছিলেন তার প্রমান তিনি পেয়েছেন বলে জানান রিমন।

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৭ ডিসেম্বর কাশিয়াডাঙ্গা থানার এসআই মৌসুমী সুলতানা ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রজব আলীকে এবং জেলা স্বেচ্চাসেবক দলের সহ সাংগঠনিক আল-আমিনকে গাঁজাসহ আটক করেন। যার মামলা চলমান রয়েছে বলে এমন একটি তথ্যপ্রমান তার নিকট রয়েছে। তবে তিনি এ বিষয়ে আরও যাচাই-বাছাই করেছেন। যাচাই-বাছাই শেষ হলে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবেন বলে জানান রিমন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31