ধূমকেতু প্রতিবেদক : দেশব্যাপী করোনা ভাইরাসের ডেল্টা ও ওমিক্রনের ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়েছে। রাজশাহীতেও করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমবর্ধমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে বুধবার (১৯ জানুয়ারী) বেলা ১২টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে পথচারী ও জনসাধারণের মাঝে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান।
আরও উপস্থিত ছিলেন, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন।
স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী হিসেবে ১০০ হ্যান্ড স্যানিটাইজার, ২০০ সাবান ও ১০০০ সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নগরী জুড়ে মাইকযোগে সচেতনতা বানী প্রচার করা হয়। এই কার্যক্রমটি অব্যাহত থাকবে বলে জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


