ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৫ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


