IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো আধুনিক এসটিএস

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো আধুনিক এসটিএস

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে আরো ১টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে রেলওয়ে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথি ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

রেলওয়ে এসটিএস এর কার্যক্রম শুরুর মাধ্যমে সিটি কর্পোরেশনের আধুনিক এসটিএস এর সংখ্যা হলো ৮টি। এরআগে গত ৩০ ডিসেম্বর মিশন হাসপাতাল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এবং বুলুনপুর সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধীন অনুষ্ঠানে বক্তব্য দেন, সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রেলওয়ে (পশ্চিম) এর সিপিও আমিনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নগর ভবন মসজিদের ইমাম আবুল খায়ের।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সরিফুল ইসলাম বাবু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক, উন্নত, স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। নগরীর প্রতিটি ওয়ার্ডে সকেন্ডারী ট্রান্সফার স্টেশন স্থাপনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আরও ১টি অত্যাধুনিক এসটিএস এর উদ্বোধন করা হলো। এটি নির্মাণে এলাকার পরিবেশ উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে এর খোলা স্থানে বর্জ্য থাকবে না। প্রতিদিনের বর্জ্য এসটিএস‘এ এসে জড়ো হবে। এতে করে পরিবেশ উন্নয়নের পাশাপাশি দূষণমুক্ত হচ্ছে শহর।

প্রধান অতিথির বক্তব্যে ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, মেয়র লিটন রাজশাহীকে পরিস্কার-পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে শহর হিসেবে গড়তে বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ন করছেন। সেই কাজের অংশ হিসেবে আজকে আরো একটি এসটিএস এর উদ্বোধন করা হচ্ছে। আরো কয়েকটি এসটিএস নির্মাণাধীন। আগামীতে প্রতিটি ওয়ার্ডে ১টি করে এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, যেখানে সেখানে বর্জ্য ফেলা যাবে না। এ ব্যাপারে নাগরিকদেরকে সচেতন হতে হবে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকেও সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। সকলের সহযোগিতায় পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়ে তোলা সম্ভব হবে। তাহলে মেয়র মহোদয় যে রাজশাহীর স্বপ্ন দেখেন, সেটির বাস্তবায়ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, রেলওয়ে (পশ্চিম) এর সিনিয়র ওয়েলফেয়ার অফিসার এসএম আকতার হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আকতার আলী।

আরও উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক লীগ আরবিআর শাখার সহ-সভাপতি আইনুল হক, রাসিকের সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা জুবায়ের হোসেন মুন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31