ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় ৪০০ জন অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১২ টায় রাজপাড়া থানার আয়োজনে রাজশাহী মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়া রংধনু কমিউনিটি সেন্টারে অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) তৌহিদুল আরিফ সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।


