ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৩ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন ও চারঘাট মডেল থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ মাহবুব হাসান মাহিন (২২) ও রুবিনা বেগম (২৯) কে ১০পিচ ইয়াবা এবং ১৫গ্রাম হেরোইনসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ আনোয়ার হোসেন(৩৪) কে ৪গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


