IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী আটক

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীর কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, নগদ টাকা, ভ্যানেটি ব্যাগ ও চাবি উদ্ধার হয়।

আটককৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কেদুর মোড়ের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির হোসেন আলিফ (২০)।

রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঘটনা সূত্রে জানা যায়, রুমানা রহমান (৪৪) নামের এক নারী গত ১৯ জানুয়ারি ২০২২ তার বোনকে সাথে নিয়ে রিক্সায় শালবাগান বিজিবি পার্টি পয়েন্ট কমিউনিটি সেন্টারে ছেলের বৌ ভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাত পোনে ৭ টায় বোয়ালিয়া থানার শালবাগান “রাজিয়া কমিউনিটি সেন্টার” এর সামনে পৌঁছামাত্র পিছন দিক হতে একটি মোটরসাইকেলে ২ জন আরোহী এসে তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগটি টান দিয়ে দ্রুত গতিতে আলিফ-লাম-মিম ভাটার মোড়ের দিকে চলে যায়। ভ্যানেটি ব্যাগে ছেলের বৌ ভাত অনুষ্ঠানে খরচের ১ লক্ষ টাকা, ১টি মোবাইল ফোন, ৪টি স্বর্ণের আংটি, ১টি চেইন, ২টি কানের দুল, এনআইডি কার্ড ও বাসা এবং ফ্ল্যাটের চাবি ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আসামী সনাক্তপূর্বক আটক ও মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।

পুলিশ আরও জানায়, পরবর্তীতে সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মুহসীন মাসুদ রানার সার্বিক দিক নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই সোহেল রানা ও তার টিম আজ ২৪ জানুয়ারি ২০২২ ভোর সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হেতেমখাঁ সবজিপাড়া হতে আসামী সাব্বির হোসেন আলিফকে আটক করেন।

আটককৃত আসামীর দেওয়া তথ্যমতে তার বাড়ী হতে ছিনতাই করা ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, নগদ ৪০ হাজার টাকা ও চাবি উদ্ধার হয়।

অন্যান্য মালামালসহ অপর সহযোগি আসামীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31