ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচন গত মঙ্গলবার ২৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা।
ফোরামের বাকি সদস্যদের মধ্যে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন, দর্শন বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিরুজ্জামান সুজা।


