IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> শাবি ভিসির প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ রাবি শিক্ষার্থীদের

শাবি ভিসির প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ রাবি শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক, রাবি : শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন এর অপসারণ দাবি করে তার প্রতীকী কুশপুত্তলিকায় জুতার মালা পড়িয়ে ক্যাম্পাস প্রদিক্ষণ করিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবারে বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে পরিবহন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় তাদের কর্মসূচি।

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, “শিক্ষকতা একটা সম্মানজনক পেশা। উপাচার্য পদটা আরও বেশি সম্মানজনক। তিনি হন পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবিভাবক। কিন্তু শাবিপ্রবির উপাচার্যের কার্যকলাপ দেখে বুঝার উপায় নাই যে এটা একটা সম্মানজনক পদ। শিক্ষার্থীরা তাদের ন্যয্য অধিকার নিয়ে দাবি জানালে তিনি তাদের উপর পুলিশ লেলিয়ে দেন।

তিনি আরও বলেন, পুলিশ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক ভাবে হামলা করে। এর প্রতিবাদে সারাদেশের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিবেকবান নাগরিকরা তার পদত্যাগ দাবি করলেও তিনি নির্লজ্জভাবে সে পদ আঁকড়ে ধরে আছেন। আমরা মনে করি তিনি সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন না। তাই আমরা প্রতীকী অর্থে জুতোর মালা পড়িয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করিয়ে সেটা ফুটিয়ে তুলেছি।”

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন বলেন, বিগত কয়েক দিন ধরে শাবিপ্রবির শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, আমরা মনে করি এ আন্দোলন শতভাগ ন্যায্য। কিন্তু আমরা দেখছি শিক্ষক-শিক্ষার্থী সহ আপাময় জনসাধারণ যেখানে এই ভিসির পদত্যাগ চায়, সেখানে তিনি সবার মত উপেক্ষা করে চেয়ার আকঁড়ে ধরে আছেন। একজন ভিসি কতটা সেচ্ছাচারী হয়ে উঠলে শুধু একটা পদ আঁকড়ে ধরে রাখার জন্য হাজার হাজার শিক্ষার্থীকে মৃত্যুর মুখে টেলে দিতে পারেন। আমরা অবিলম্বে সে বেহায়া উপাচার্যের পদত্যাগ দাবি করছি।

এসময় আরও বক্তব্য দেন নাগরিক ছাত্র ঐক্যের রাবি শাখার সভাপতি মেহেদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মীর আলহাজ্ব হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31