IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিএনপি নেতা মোহনের দাফন সম্পন্ন

রাজশাহীতে বিএনপি নেতা মোহনের দাফন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর্জা সারাফাত হোসেন মোহন গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আলুপট্টিতে নিজ বাস ভবন এ ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর।

শুক্রবার বাদ জুম্মা আলুপট্টিতে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। তিনি আলুপট্টি নিবাসী মরহুম মীর্জা শরীফ উদ্দিনের বড় ছেলে, মরহুম মীর্জা জাকারিয়ার ভাতিজা এবং মীর্জা রিপন, খোকন ও মুন্নার বড় ভাই।

জানাযায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণবার্সন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন ও বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও বজলুল হক মন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি মনিরুজ্জামান শরীফ, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাবু।

এছাড়াও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বর্তমান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান ববি ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এবং আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আগামীকাল রোববার বাদ আসর মরহুমের রুহের মাগফিরাত কামনায় আলুপট্টির নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হবে। সেখানে সকলকেই উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জাননো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31